Monday, March 5, 2018

idea about the title bar (টাইটেল বার সম্পর্কে ধারণা)


টাইটেল বার সম্পর্কে ধারণা
টাইটেল বার
যে কোন প্রোগ্রাম অপেন করলে উইন্ডো শীর্ষে Microsoft Word হরাইজন্টাল বারকে টাইটেল বার বলে।
নিচে একটি চিত্র দেখানো হলঃ
                       টাইটেল বারের ডান প্রান্তে তিনটি বাটন(           )     রয়েছে।
           মিনিমাইজ বাটনঃ এ বাটনে ক্লিক করলে Microsoft Word উইন্ডোটি মিনিমাইজ হয়ে ডেস্কটপের স্টার্ট বারে চলে আসবে। পরবর্তীতে এতে ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজ হয়ে প্রদর্শিত হবে।
     ম্যাক্সিমাইজ বাটনঃ এ বাটনে ক্লিক করলে উইন্ডোটি সম্পূর্ণ পর্দা জুড়ে প্রদর্শিত হবে। এ বাটন ক্লিক করে ম্যাক্সিমাইজ করলে বাটনটি রিস্টোর বাটনে পরিণত হবে। এ বাটন ক্লিক করলে ম্যাক্সিমাইজ হওয়ার পূর্বের অবস্থায় চলে আসবে।
          ক্লোজ বাটনঃ এবাটনে ক্লিক করলে প্রেগ্রাম থেকে বের হয়ে যাবে।

উল্লেখ্য, যদি কোনো ফাইল ওপেন করা হয় তাহলে ফাইলটি একটি উইন্ডোতে প্রদর্শিত হবে এবং এর টাইটেল বারে ফাইলটির নাম, নির্বাচিত লেয়ারের নাম এবং ডান প্রান্তে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং ক্লোজ বাটন প্রদর্শিত হয়।

No comments:

Post a Comment